-
- জাতীয়, সারাদেশে
- সৈয়দা সায়রা মহসিন জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হয়েছেন
- আপডেট সময় January, 8, 2018, 12:56 pm
- 667 বার পড়া হয়েছে
সৈয়দা সায়রা মহসিন জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হয়েছেন
মোঃআব্দুস সামাদ আজাদ, সিলেট অফিসঃ
মৌলভীবাজার সদর -৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) দশম জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে তাকে সংসদ সদস্যরা প্যানেল স্পীকার নির্বাচিত করেন।
এই খবর ছড়িয়ে পড়ায় নির্বাচনী এলাকায় কর্মী সমর্থক ও এলাকাবাসীসহ পুরো মৌলভীবাজার জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা।
সৈয়দা সায়রা মহসিনের একান্ত সচিব মোহাম্মদ আব্দুল কাদির পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর এ আসন থেকে নির্বাচিত এমপি, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনে তার সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এবং বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ৷
এ জাতীয় আরো খবর