April 6, 2026, 4:23 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

শৈলকুপায় নসিমনের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

mostbet

ঝিনাইদহের শৈলকুপায় নসিমনের ধাক্কায় সৈকত হোসেন (৩৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা উপজেলার মহব্বতপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত সৈকত হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডু এলাকার আক্কাস আলীর ছেলে। তিনি হরিনাকুন্ডু উপজেলার নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, দুপুরে স্কুল থেকে মোটর সাইকেল যোগে ভাটই বাজারে যাচ্ছিলেন তিনি। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জগামী একটি নসিমন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সবুজ হোসেন (৩০) নামের এক কৃষক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন মুরারীদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংশা করে দেয়। বিকালে সবুজ মিয়া ও তার চাচাতো ভাই রানা মাঠে কাজ করতে যায়। সেসময় মজিদসহ আরও কয়েকজন মিলে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের পিটাতে ও কোপাতে থাকে। তাদের চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর