কবীর হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

৬ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার দিনব্যাপী ফরিদপুরের আলফাডাঙ্গা 
উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া মাদ্রাসা মাঠে ২৪তম হিফজুল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আলফাডাঙ্গা শাখার আয়োজনে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন উপজেলা ১৬ টি মাদ্রাসার শিক্ষার্থীরা।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা বিভাগের সাধারণ মুফতি মাহমুদুল হাসান ফায়েকের সভাপতিত্বে ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আলফাডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. মিজানুর রহমান।
এ সময় পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ওসি রেজাউল করিম, সংগঠনের সহসভাপতি হাফেজ মো. ওমর ফারুক,আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি কুতুম উদ্দিন ফরিদী, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের এমসি ও সংগঠনের উপদেষ্টা তামিম আহমেদ,মুফতি সিরাজুল ইসলাম ,মুফতি আমিনুর ইসলাম,মাও. ইমাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন ।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল