আজ জোটের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
ডিটেকটিভ নিউজ ডেস্ক

২০-দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেতা খালেদা জিয়া। আজ সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানান।
কালকের বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্দলীয় সরকারের দাবিতে করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।