April 9, 2026, 12:17 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
নিহত দুই শিক্ষার্থীর লাশ।ছবি: প্রাইভেট ডিটেকটিভ

রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাস কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

নিহত দুই শিক্ষার্থীর লাশ।ছবি: প্রাইভেট ডিটেকটিভ

রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ৫ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ বুধবার সকাল ১০টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই স্কুলছাত্র হলো- সোহাগ আলী (১২) ও সুমন আলী (১১)। সোহাগের বাবা হামিদুর রহমান ও সুমনের বাবা আলমগীর হোসেন।তাদের বাড়ি উপজেলার রাতাহারি গ্রামে।তারা দুজনেই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাচ্ছিল।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, স্কুল যাবার পথে সাধুর মোড় এলা কায় একটি মাইক্রোবাস প্রথমে বাইসাইকেলকে ধাক্কা দেয়।এতে সোহাগ ও সুমন মাইক্রো বাসের সামনে পড়ে যায়।এ সময় মাইক্রোবাসটি না থেমে চাকায় দুই স্কুলছাত্রকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রের মৃত্যু হয়।তিনি আরো জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।মাইক্রোবাসটিকে শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর