April 4, 2026, 4:26 pm

সংবাদ শিরোনাম
গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

ধর্ষক গৃহশিক্ষক সোহেল রানা গ্রেফতার হারাগাছ থানার ওসি নাজমুল কাদেরকে বদলী

রোস্তম আলী,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের হারাগাছে কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক সোহেল রানাকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার রাতে তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ। এর আগে শনিবার ধর্ষিতাসহ সোহেল রানাকে পুলিশ গ্রেফতার করে স্থানীয় দুই বিএনপির নেতার হাতে তুলে দেয়ার অভিযোগের সত্যতা মেলায় ওসি নাজমুল কাদেরকেও তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ বদলী করেছেন। জানা যায়, গত শনিবার ১ ফেব্র“য়ারি ২০২০ হারাগাছের চোরমারা বটেরতল এলাকায় গৃহশিক্ষক সোহেল রানা কৌশলে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর অভিভাবকরা পুলিশে খবর দিলে পলাতক শিক্ষককে আটক করে হারাগাছ থানার পুলিশ। একই সঙ্গে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে হারাগাছ থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু থানার ওসি আইনি ব্যবস্থা না নিয়ে ওইদিন মধ্যরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রাকিবুল হাসান পলাশ ও একই দল থেকে নির্বাচিত কাউন্সিলর মাহবুবুর রহমানের হাতে তাদের তুলে দেন।
পরের দিন রোববার মধ্যরাতে হারাগাছ ইউপি কার্যালয়ে টাকার বিনিময়ে জোরপূর্বক ঘটনাটি ধামাচাপা দিতে বিচার বসানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন। ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে হারাগাছ থানার ওসির ভূমিকা নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে বাধ্য হয়ে পুলিশ বিকেলে ভুক্তভোগী পরিবারের মামলা গ্রহণ করে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে আসামি সোহেল রানাকে গ্রেফতার করে এবং কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা অবস্থায় ওসি নাজমুল কাদেরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি তো প্রত্যাহার হইনি এখনও দায়িত্বে আছি, তবে আমাকে রংপুর মেট্রোপলিটন কোর্টে বদলী করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর