সাইফুল ইসলামঃ
দূর্নীতি দমন কমিশন কর্তৃক পরিচালিত সততা সংঘের উদ্যোগে দূর্নীতি বিরোধী
জাতীয় বিতর্ক প্রতিযোগিতা করা হয়েছে।
গতকাল ৩ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ সোমবার। জামালপুর জেলার সুনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের আয়োজনে “দেশপ্রেমের অভাবেই দূর্নীতির বিস্তার” বিষয়ে পক্ষে ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী ও বিপক্ষে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। বির্তক প্রতিযোগিতা ছাড়াও রচনা ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসেন। এসময় মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার নিয়াজ মোর্শেদ, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, ইঞ্জিনিয়ার রাসেল সরকার, ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল