April 8, 2026, 6:50 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার

উল্লাপাড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

উল্লাপাড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

mostbet

সিরাজগঞ্জের উল্লাপাড়ার রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক শিশির আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ৭ জানুয়ারী ২০১৮ ইং তারিখ রবিবার ১.৩০ মিনিটে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকরা মানববন্ধন করেন। উক্ত মানব বন্ধনে অংশ গ্রহন করেছেন ৭১ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ,যমুনা টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল,মাই টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোনায়েম খান,চ্যানেল নাইন এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সুজিত সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রিয়াজুল ইসলাম সবুজ,সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম আকিব,সাংবাদিক জাকির হোসেন,আল-আমিন,মামুন,সারোয়ারসহ আরো অনেকে। উল্লেখ্য,গত ৪ জানুয়ারী ২০১৮ ইং তারিখে উল্লাপাড়া যুবলীগের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক শিশির আলম সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় উল্লাপাড়া পৌর যুবলীগ আহবায়ক আরিফুল ইসলাম শাহাদতের নেতৃত্বে তার উপর আক্রমন করে এবং বেদম মারপিট করা হয়। হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর