March 25, 2026, 3:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভারতকে স্বাগত জানাতে প্রস্তুত পাকিস্তান-শহীদ আফ্রিদি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

২০২০ এশিয়া কাপ হবে পাকিস্তানে। তবে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে সেখানে খেলতে যেতে চাচ্ছে না ভারত।কিন্তু গেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানাতে প্রস্তুত মেন ইন গ্রিনরা বলে জানিয়েছেন শহীদ আফ্রিদি।সম্প্রতি এআরওয়াই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক পাক অধিনায়ক বলেন, ভারত যদি এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে পাকিস্তানে আসে, তা হলে আমরা তাদের স্বাগত জানাব। আমি মনে করি, আমরা সবসময় টিম ইন্ডিয়াকে এখানে সুস্বাগত জানিয়েছি। এবারও এলে ব্যত্যয় ঘটবে না। প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ তৈরির অন্যতম পন্থা খেলাধুলা।ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি পাকিস্তানেএশিয়া কাপ হয়, তা হলে দেশটিতে খেলতে যাবে না তারা। তবে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি মেন ইন ব্লুরা।আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এবারের এশিয়া কাপের আসর বসার কথা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ওই মাসের ২০ তারিখ টি-টোয়েন্টি ফরম্যাটে গড়ানোর কথা এ লড়াই।এর বহু আগে বাগড়া বাধিয়ে বসেছে ভারত। তবে বাকি দেশগুলো থেকে কোনো আপত্তি পাওয়া যায়নি। এশিয়া কাপের ১৫তম আসরে অংশ নেয়ার কথা ৬ দলের।

প্রাইভেট ডিটেকটিভ/০৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর