April 6, 2026, 4:23 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ভোলা ইলিশার সেই ধর্ষক শের আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুরো প্রধানঃ

mostbet

ভোলার তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শের আলীকে (৪৫) রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।গত  ৩১ জানুয়ারি ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব-৪ সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী গত ২০ জানুয়ারি বাসা হতে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়। স্কুলে ব্যাগ রেখে কিছু খাবার কেনার জন্য স্কুলের পার্শ্ববর্তী একটি দোকানে গেলে আসামি শের আলী (৪৫) তাকে জুস খাওয়ানোর লোভ দেখিয়ে পোস্ট অফিসের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। পরে ওই শিশু ঘটনাটি তার মাকে জানায়।বিষয়টি পারিবারিকভাবে জানাজানির পর ভিকটিমের বাবা বাদী হয়ে ভোলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।মামলা নং- ৫২।মামলার পর ভিকটিমকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, বিষয়টি অতি স্পর্শকাতর হওয়ায় থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-৪ মামলাটির ছায়া তদন্ত শুরু করে।একপর্যায়ে সোর্স মারফত জানতে পেরে অভিযুক্ত শের আলীকে রাজধানীর পল্লবী হতে গ্রেফতার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শের আলী ধর্ষণের শিকার শিশুর বাবার চাচাতো ভাই এবং ওই পোস্ট অফিসের পিয়ন হিসেবে কর্মরত। বাবার চাচাতো ভাই কর্তৃক শিশু ধর্ষণের বিষয়টি এলাকাবাসীর মধ্যে চরম ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পোস্ট অফিস ভাঙচুর করেন।তারা তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি। এদিকে ধর্ষক শের আলীর গ্রেফতার এর খবরে আনন্দিত ইলিশাবাসী।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর