April 6, 2026, 5:51 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথপুরে প্রেমের টানে বাড়ি ছাড়া প্রেমিক যুগল ধরা পড়লো পুলিশের জালে

ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমের টানে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া প্রেমিক যুগল অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে।বর্তমানে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেমিকা ওসমানীতে থাকলেও প্রেমিক রয়েছে জেল হাজতে।হায়রে প্রেম-হায়রে ভালবাসা। পরিণতি খুবই নিষ্টুর।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ছাতক উপজেলার শক্তিয়াগাঁও গ্রামের আবদুল জলিলের ছেলে সালাম উদ্দিন (২২) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে দীর্ঘদিন ধরে কম্পিউটারের ব্যবসা করে আসছিল। সেই সুবাধে পাড়ারগাঁও গ্রামের মখলিছ মিয়ার ১৫ বছরের কন্যা স্থানীয় আইডিয়াল হাইস্কুলের ছাত্রী বর্তমানে এসএসসি পরীক্ষার্থী মাহবুবা বেগমের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের গভীর সম্পর্ক।
এক পর্যায়ে ২৬ জানুয়ারি ২০২০ ইং তারিখ রবিবার প্রেমের টানে তারা প্রেমিক যুগল বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আশ্রয় দক্ষিণ সুনামগঞ্জ থানার মুক্তাখাই গ্রামের এক পরিচিত ব্যক্তির বাড়িতে।
এদিকে-প্রেমে সব সময় যা হয়, বাধা হয়ে দাঁড়ালেন মেয়ে পরিবার। মেয়ের মা বিলকিস বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় দায়ের করলেন অপহরণ মামলা। মামলা নং২৬। মামলা দায়েরের পর পুলিশ হন্য হয়ে খুজতে থাকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে।
অবশেষে ৩০ জানুয়ারি জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ দল সেই দক্ষিণ সুনামগঞ্জের মুক্তাখাই গ্রামে অভিযান চালিয়ে প্রেমিক যুগলকে আটক নিয়ে আসেন জগন্নাথপুর থানায়। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব বলেন, বর্তমানে উদ্ধারকৃত অপহৃতা ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং অপহরণকারীকে ৩১ জানুয়ারি ২০২০ ইং তারিখ শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর