March 29, 2026, 11:48 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

মোরেলগঞ্জে বিশ টাকার জন্য মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :

প্রতিকি ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের বারইখালী গ্রামে মাত্র বিশ টাকার জন্য আত্মহত্যা করেছে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রী।
জানাগেছে,৩১ জানুয়ারি ২০২০ ইং তারিখ শুক্রবার দুপুরে ফকিরবাড়ি এলাকায় এক ফেরিওয়ালা গেলে ওই গ্রামের মো. সেলিম ফকিরের মেয়ে রাবেয়া আক্তার (১২) কসমেটিক্স কেনার জন্য তার মায়ের কাছে বিশ টাকার বায়না ধরে। মায়ের কাছে না পেয়ে দুই প্রতিবেশির কাছ থেকেও প্রত্যাখ্যাত হয়।পরবর্তীতে আবারও মায়ের কাছে এসে টাকা চেয়ে না পেয়ে মনের দুঃখে সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ সময় বাড়িতে কেউ ছিলনা বলে জানান রাবেয়ার মা। তিনি পাশের একটি বাড়িতে ছিলেন। তিনি বাড়িতে এসে রাবেয়াকে আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার করেন। চিৎকারে প্রতিবেশিরা এসে রাবেয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এ অবস্থা থেকে নামিয়ে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাবেয়া আক্তার মানিক মিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর