কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের আলফাডাঙ্গার শিরগ্রামে সার্বজনীন মহাশ্মশানের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৩১ জানুয়ারি ২০২০ ইং তারিখ শুক্রবার দিনব্যাপী সনাতন ধর্মের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহাশ্মশানটির আহবায়ক বাবু শ্যামল সাহা জানান, শিরগ্রাম সার্বজনীন মহাশ্মশানের শুভ উদ্বোধনে উপলক্ষে নগর কীর্ত্তন, মঠ উৎসর্গ, মতুয়া সম্প্রদায়ের আগমন কীর্ত্তন, শ্রীমদ্ভাগবত পাঠ সহ শিরগ্রামস্থ নিজ বাড়িতে শ্রী শ্রী গীতাযজ্ঞ এর আয়োজন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে ঢাক-ঢোল, কাসর বাজিয়ে বলো ধ্বনি দিতে দিতে মতুয়া সম্প্রদায়ের কয়েক হাজার ভক্তের আগমন ঘটে। আয়োজক কমিটি জানান প্রায় পনের হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০২০/ইকবাল