করীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

৩০ জানুয়ারি বৃহস্প্রতিবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে স্বরস্বতী পূজা পালিত হয়েছে।
পূজা উদযাপন কমিটির আহবায়ক সুভাষ চন্দ্র বিশ্বাস ও সদস্য সচিব প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে এ পূজা উদযাপিত হয়েছে।
ধর্ম যার যার উৎসব সবার এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান জাহিদ,পৌর মেয়র সাইফুর রহমান, অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদারসহ কলেজের শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সাংবাদিক,ডাক্তার,মানবাধিকারকর্মী,ব্যবসায়ী ও সুধীজনেরা অংশ গ্রহন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ জানুয়ারি ২০২০/ইকবাল