April 7, 2026, 1:27 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শিবগঞ্জে নির্মমভাবে শিশু সাদিয়াকে জবাই করে হত্যা, এলাকায় শোকের ছায়া

জাবিউর আলম হিমু,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

গতকাল বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর গ্রামের এক শিশু কন্যাকে, কে বা কাহারা নির্মম ভাবে জবাই করে হত্যা করে আলুর জমিতে লাশ ফেলে পালিয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, অত্র উপজেলার তালিবপুর গ্রামের দিন মজুর শাহিনুর ইসলামের প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী সাদিয়া (৭) কে, কে বা কাহারা জবাই করে হত্যা করেছে। ঘটনাস্থাল থেকে ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। একই গ্রামের সম্পর্কে দাদা মোফাজ্জল হোসেন বলেন, শিশু সাদিয়া বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী তার বড় আম্মার বাড়ীতে বেড়াতে যায়। কিছুক্ষণ পর ভাত খাওয়ার জন্য বাড়ীতে আসার সময় শিশু সাদিয়া নিখোঁজ হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন আলুর জমিতে গলা কাটা অবস্থায় শিশু সাদিয়ার লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। এ বিষয়ে সাদিয়ার মা ইসেদা বেগম বলেন, গ্রামের কিছু লোকজনের সাথে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। জমি সংক্রান্ত মামলায় আমি তিন মাস জেলও খেটেছি। তিনি আরো বলেন, আমার মেয়ে হত্যার সুষ্ঠ বিচার দাবি করছি। বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ও শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ওসি মিজানুর রহমান বলেন, তদন্ত চলছে, খুব শ্রীঘ্রই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর