আতাউর রহমান,গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ

গতকাল বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কন্যা দায়গ্রস্থ এক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক মাহমুদুল হাসান শামিম। অন্যদের মাঝে পরিষদের সভাপতি আনিছার রহমান, সেক্রেটারী পিন্টু মিয়া, পরিষদের উপদেষ্টা মোজাফ্ফর রহমান, কোষাধক্ষ আব্দুল হাই বাদশা, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হাই আকন্দ মোকলেছার রহমান, আব্দুস ছোবাহানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
কাগইল নায়েব উল্লা আলিম মাদরাসায়
দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আতাউর রহমান,গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ

গতকাল বগুড়া গাবতলীর কাগইল নায়েব উল্লা সিনিয়র আলিম মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার সভাপতি আজমল হোসেন শীষের সভাপতিত্বে সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ। অন্যদের মাঝে মাদরাসার উপধ্যাক্ষ অঅব্দুস ছাত্তার, গর্ভনিং বডির সদস্য জাহাঙ্গীর হোসেন, শাজাহান আলী, তছলিম উদ্দিন, আব্দুর রশিদ, সহকার শিক্ষক আইযুব আলী, প্রভাষক রাফিউল ইসলাম, মাহমুদুল হাসান শামিম, প্রদিব মহন্তসহ সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ জানুয়ারি ২০২০/ইকবাল