April 8, 2026, 1:38 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় এর শুভ উদ্বোধন

মোঃ আরিফুল ইসলাম সুজন,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনধি:

mostbet

কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় এর শুভ উদ্বোধন করা হয়েছে।২৬ জানুয়ারি ২০২০ ইং তারিখ রবিবার সকাল সাড়ে ৯টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহেদুল হক জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে চিলমারী উপজেলার ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৪‘শ ৫১জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ   নির্ণয় করা হবে আগামী ২৯ জানুয়ারি, ২০২০খ্রিঃ তারিখের মধ্যে।

চিলমারীতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
মোঃ আরিফুল ইসলাম সুজন,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনধি:
ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব সেকেন্ডারি স্টুডেন্টস-২০১৯ এর আওতায় চিলমারী উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি ২০২০ ইং তারিখ রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর উদ্যোগে অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব সেকেন্ডারি স্টুডেন্টস-২০১৯ এর আওতায় উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এস,ই,ডি,পি, কনসালটেন্ট ড. রমিজ আহমেদ। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল আলম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী। কর্মশালায় ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসার মোট ৩৪জন শিক্ষক অংশগ্রহণ করেন।

চিলমারীতে কেবিনেট ক্যাপ্টেন নির্বাচন সম্পন্ন

মোঃ আরিফুল ইসলাম সুজন,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনধি:
কুড়িগ্রামের চিলমারীতে সারাদেশের ন্যায় কেবিনেট ক্যাপ্টেন নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ২৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিলমারী উপজেলার সব ক‘টি মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী জানান, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮‘শ ৪৬জন ভোটারের মধ্যে ৭‘শ ৮৪জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৭‘শ ৬৫। নির্বাচনে বিজয়ীরা হলো, ষষ্ঠ শ্রেণিতে রুকাইয়া আক্তার ৫‘শ ৭ভোট, ৭ম শ্রেণিতে মোছাঃ নাফিসা তাসনিম সরকার নোভা ৬‘শ ২০ভোট, হ্যাপি খাতুন ৬‘শ ৫ ভোট, ৮ম শ্রেণিতে নুসরাত জাহান ৬‘শ ১৮ভোট, জিনাত আলম তারিন ৬‘শ ৯ ভোট, ৯ম শ্রেণিতে আনিকা ইয়াসমিন ৫‘শ ৯৮ভোট, ১০ম শ্রেণিতে মোছাঃ শিল্পী খাতুন ৬‘শ ৮০ ভোট ও মোছাঃ আসিয়া খাতুন ৬‘শ ৩ ভোট। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী জানান, চিলমারী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ জানুয়ারি ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর