শাহিন আহম্মেদ, কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

বাঘৈর হাই স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয় । শনিবার ২৫ জানুয়ারী সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়।
স্টুডেন্টস কেবিনেট নির্বাচন এর মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্ব পালনের সুযোগ পাবে।যা একজন শিক্ষার্থীর মধ্যে নেতৃত্ববোধ তৈরি হওয়ার পাশাপাশি তারা ভালো সংগঠকে পরিনত হবে। ৩টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সম্প্রতি স্কুলগুলোতে একটি নির্দেশনানা পাঠিয়েছে। যাতে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।
বাঘৈর হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল মুনসুর আহমেদ বলেন, সুষ্ঠ পরিস্থিতে ভোট গ্রহন চলছে। শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং তিনি বিভিন্ন কক্ষে পরিদর্শন করেন।দুপুর ২ টার দিকে ভোট গ্রহন শেষ ভোট গননা শুরু হয়। ভোট গননা শেষে স্টুডেন্ট কেবিনেটের প্রধান প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন নৃধী মন্ডল (৮ম শ্রেনী), ২য় হন বাকেয়া (৭ম শ্রেনী), ৩য় ঐশী (১০ম শ্রেনী) ৪র্থ আতিক শাহারিয়া(৬ষ্ঠ শ্রেনী) কেবিনেট নির্বাচন এর ফলে ৮ জন সদস্যবিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়। পরিবেশ সংরক্ষন, পুস্তক শিখনসামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক, পানি সম্পদ, বৃক্ষরোপন, দিবস ও অনুষ্ঠান উদযাপন, আই.সি.টি, উক্ত বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করবে এই ৮ সদস্যবিশিষ্ট কেবিনেটরা। নির্বাচন এর পর্যবেক্ষক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন বাঘৈর হাই স্কুলের সহকারী শিক্ষক মাওলানা নেছার আহমেদ, বজলুর রহমান, মিল্টন মজুমদার, বিকাশ বৈরাগী, নুরে-আলম সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ জানুয়ারি ২০২০/ইকবাল