March 23, 2026, 5:21 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মার্চে অনুষ্ঠিত হবে ছাত্রলীগের কাউন্সিল: ওবায়দুল কাদের

মার্চে অনুষ্ঠিত হবে ছাত্রলীগের কাউন্সিল: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ছাত্রলীগের কাউন্সিল কবে হবে- তা এতদিন স্পষ্টভাবে জানাননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে গতকাল শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে তিনি সবাইকে জানিয়ে দিলেন, আগামি মার্চে অনুষ্ঠিত হবে কাউন্সিল। ২০১৫ সালের ২৬ জুলাই সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইন নেতৃত্বে আসেন। গঠনতন্ত্র অনুযায়ী গত বছরের ২৬ জুলাই এই কমিটির মেয়াদ শেষ হলেও সম্মেলন কিংবা কাউন্সিলের আয়োজন এখনও হয়নি। কাউন্সিল করতে ছাত্রলীগের বর্তমান নেতৃত্বকে তাগিদ দিয়ে আসা ওবায়দুল কাদের গত অগাস্টে বলেছিলেন, ছাত্রলীগের দুই নেতাকে (সভাপতি-সাধারণ সম্পাদক) কানে কানে টেনটেটিভ টাইম বলে দেওয়া হয়েছে। হঠাৎ করে আপনারা শুনতে পাবেন ছাত্রলীগের সম্মেলনের ডেট। তাতেও কোনো দিনক্ষণের ঘোষণা না আসায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন ক্ষুব্ধ নেতা গত ৩ জানুয়ারি সংবাদ সম্মেলন ডেকেছিলেন, পরে অবশ্য আওয়ামী লীগের নেতাদের আশ্বাসে তা স্থগিত করেন তারা। এরপর গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধনের সময় ওবায়দুল কাদের বলেন, একটা খবর দেব, সুখবর। আমি নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলেছি। অনতিবিলম্বে ছাত্রলীগের নির্বাহী কমিটির সভা ডেকে সম্মেলনের তারিখ ঘোষণা করুন। আগামি মার্চ মাসে, স্বাধীনতার মাসে সম্মেলন হোক- এটা নেত্রীর ইচ্ছা। সম্মেলনের প্রস্তুতি নিন, মার্চে সম্মেলন। ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের বলেন, ছাত্রলীগের নেতারা সম্মেলন দিয়ে পদ না ছাড়লে আওয়ামী লীগে তোমরা জুনিয়র হয়ে যাবে। আমরা চাই আওয়ামী লীগে তরুণ নেতৃত্ব আসুক। ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রশংসাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কিছু কিছু নেগেটিভ দিক থাকতে পারে, তবে তাদের অর্জন অনেক।

Share Button

     এ জাতীয় আরো খবর