March 22, 2026, 9:38 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি শুরু

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি শুরু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ১২ জানুয়ারি শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতির কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, তুরাগ তীরের ১৬০ একর জায়গাজুড়ে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। পুরো এলাকাকে বিভক্ত করা হয়েছে জেলাভিত্তিক খেত্তায়। পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। ইজতেমার মাঠের প্রবেশ গেটের প্রহরী নজরুল ইসলাম বলেন, ৮ জানুয়ারি কাকরাইল মসজিদ থেকে মুসল্লিদের একটি দলের প্রবেশের মাধ্যমে শুরু হবে মুসল্লিদের আগমন। এখন খেত্তায় খেত্তায় জেলা ও উপজেলার নামের পোস্টার লাগানো হচ্ছে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মুসল্লি তুরাগ নদীর তীরে এসেই স্বেচ্ছায় কাজ শুরু করে দেন। প্রস্তুতির কাজ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। অনেক মুসল্লি কিছুদিন আগেই এসে কাজ শুরু করেছেন। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ জানুয়ারি শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর আগেই প্রায় ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ বছর ৩২টি জেলার মুসল্লিদের নিয়ে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে অংশ নেবেন দেশের ১৬টি জেলার মুসল্লিরা। দ্বিতীয় পর্বে অংশ নেবেন বাকি ১৬টি জেলার মুসল্লিরা। বাকি ৩২টি জেলার মুসল্লিরা অংশ নিবেন আগামীবারের বিশ্ব ইজতেমায়। ইজতেমা ময়দানে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ইজতেমা ময়দানের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন করবে প্রশাসন। ইতোমধ্যে ময়দানের চারপাশে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি খেত্তায়, তুরাগ নদে ও আকাশ পথে মহড়া দেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর