April 8, 2026, 7:57 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মনু নদীর বাঁধ মেরামতে নিম্নমানের কাজের অভিযোগ

মনু নদীর বাঁধ মেরামতে নিম্নমানের কাজের অভিযোগ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet

মৌলভীবাজারে মনু নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন ও ঝুঁকিপূর্ণ কুলাউড়া উপজেলায় ১১ টি এবং রাজনগর উপজেলায় ৯টি পয়েন্টে ১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মেরামত কাজে নি¤œ মানের কাজের অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মতিন সরেজমিন বাঁধ মেরামত কাজ পরিদর্শণ করেছেন। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, মনু নদীর কুলাউড়া উপজেলা অংশে বেলেরতল আলিনগর, রাজাপুর, কলিকোনা, আশ্রয়গ্রাম, জালালপুর, চাতলাপুর, তেলিবিল, মাতাবপুর, মিয়ারপাড়া, সন্দ্রাবাজ, বালিয়া এবং রাজনগর উপজেলায় চাটিকোনগাঁও, মেলাগড়, কাজিরচক, ভোলানগর, খাসপ্রেমনগর, প্রেমনগর, উজির পুর, একামধু এই ২০টি পয়েন্টে মেরামত কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লাখ টাকা। পৃথিমপাশা ইউনিয়নের বেলেরতল আলিনগর এলাকায় যে মেরামত কাজ চলছে, তাতে ব্যাপক অনিয়মের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। ছাত্রনেতা ফয়জুল হক, ইউপি সদস্য মনাফ মিয়া জানান- প্রতিরক্ষা বাঁধে কি ধরনের কাজ চলছে, কত বরাদ্ধ, কাজ বাস্তবায়নের প্রক্রিয়া কোন কিছু সম্পর্কে এলাকার মানুষ কিছু জানেনা। ঠিকাদারের লোকজন নামকাওয়াস্তে নিম্নমানের বাঁশ আর চাটাই দিয়ে কাজ শেষ করতে চাইছে। এভাবে কাজ সম্পাদন করলে সামান্য পানির ¯্রােতে সবকিছু ছাড়িয়ে নিয়ে যাবে। তারা বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল মতিনকে অবহিত করলে গত ০৩ জানুয়ারি তিনি সরেজমিন মেরামত কাজ পরিদর্শণ করেছেন। পানি উন্নয়ন বোর্ড সুত্রে আরও জানা যায়, এবার মনু নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত কাজ শুধু পানি উন্নয়ন বোর্ডই বাস্তবায়ন করছে না। এই কাজ বাস্তবায়নে সম্পৃক্ত করা হয়েছে ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারকে।

Share Button

     এ জাতীয় আরো খবর