March 25, 2026, 12:19 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করা অত্যাবশ্যক -উপজেলা চেয়ারম্যান সফিক

আকাশ,বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেছেন, স্কুলে শিক্ষা অর্জনের পাশা পাশি ক্রীড়া চর্চা করা প্রত্যেক ছাত্র/ছাত্রীর প্রয়োজন। খেলাধুলা একজন শিক্ষার্থীর মনকে প্রফুল্য রাখে। মন ভাল থাকলে লেখাপড়ায় মন বসে। তাই ভাল লেখাপাড়ার জন্য খেলাধুলা অপরিহার্য। ভালোকাজে নিজেদের অংশগ্রহন বাড়াতে হবে। সমাজথেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের মত সামাজিক অভিশাপগুলি থেকে নিজের সন্তান, পরিবারসহ সবাইকে দুরে রাখতে হবে। তাই খেলাধুলার পাশাপাশি এসব শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করতে হবে। দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে কাজ করার জন্য শিক্ষার্থীদের আরও ভালভাবে শিক্ষা অর্জন করতে হবে।
তিনি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার লায়লা শিরিন নাহার এর সভাপতিত্বে রবিবার বগুড়া সদরের মানিকচক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম,সাজেদুল ইসলাম,জিন্নাত আলম,আশরাফুল আলম,আব্দুল ওয়াহেদ,মহেশ চন্দ্র দেবনার্থ, প্রধান শিক্ষক ইমদাদুল হক,সহকারী শিক্ষক উজ্জল হোসেন,মামুনুর রশিদ মামুন,জায়দুল হক,খাদেমুল ইসলাম, খালেকুজ্জামান ডাবলু,নুরে আলম,আলী আকবর খান, নজুরুল ইসলাম,ফরহাদ হোসেন,মানিক চন্দ্র সুত্রধর,সোহেল রানা,রাসেদুল গনি,জাহাঙ্গীর আলম,ইমরুল কায়েশ,সুলতান উল আরেফেন,নাহিদুল ইসলাম দিপক রঞ্জন,আবু মুসা ,হারুনার রশিদ প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর