April 7, 2026, 7:26 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

যশোরের বাঁকড়ায় মাদক,সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠান -২০২০

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

mostbet
যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নে, জে কে মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে ১৯ শে জানুয়ারী রবিবার বিকাল ০৩ ঘটিকার সময় ঝিকরগাছা বাঁকড়া বাজার কমিটি কর্তৃক আয়োজিত, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে,মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়।
বাকড়া বাজার বিশিষ্ঠ ব্যবসায়ী বাকড়াকে থানা দাবি করে বাকড়া -বাগআচড়া রোডটি যেন মরন ফাদ তাহা থেকে মুক্ত হয় তাহার ব্যবস্হা করার  দাবি করেন।
উক্ত অনুষ্ঠানে অত্র যশোর তথা ঝিকরগাছা সহ বাকড়া এলাকার মাদক,সন্ত্রাস ও জঙ্গী যে কোন মুল্যে নিধোন করার আহবান জানানো রাখেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন। তিনি বলেন আমি আমার নির্বাচিত এলাকায় মাদক,সন্ত্রাস,চাদাবাজি দেখতে চাইনা, আমি আপ্রান চেষ্টা করব,আপনাদের সেবা দেওয়ার।উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে তিনি বাকড়াকে প্রস্তাবিত থানা থেকে পুনাঙ্গ  থানায় রুপান্তিত করার কথা বলেন । সাথে গাড়ী ও হাসপাতাল করার জন্য আসাদেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম-সেবা।এর পক্ষ থেকে বলেন, যশোর তথা বাকড়া বাসীর কাছে দাবি করে বলেন আমাদের কে যাবতীয় অপরাধের তথ্য দিন,আমরা আপনাকে নিরাপত্তা দিব। তিনি আরও বলেন প্রত্যেক রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটি থেকে ওয়ার্ড পর্যায়ের কমিটিরা ইচ্ছা করলে মাদক নির্মুল করতে পারে। আপনারা তথ্য না দিলে আমরা পুলিশরা কিভাবে মাদক,সন্ত্রাস,চাদাবাজি মুক্ত করব। সমাজে দেশ প্রেম না থাকলে,ধর্মীয় জ্ঞান,ভাল বাসা,ভ্রাতিত্ব বোধ না থাকলে পুলিশ,নেতা,রাজনীতি বিদরা সবাই দায়ি। পুলিশ আমার না আপনার জনগনের।ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জনাব মোঃ মনিরুল ইসলাম।তিনি বলেন,বাকড়ার বিলকচুয়ার যে খাল খনন করার কথা আপনারা আমদের সহযোগিতা দেন, আমরা আপনাদের আশা পুরন করব। আরো ও বলেন বাঁকড়াতে ৩০ শয্যা হাসপাতাল করবে ও বাকড়াকে কাদা মুক্ত করব,বাগআচড়া – বাকড়া র রাস্তা অতি দ্রুত সংস্কার হবে ইনশাআল্লাহ।ঝিকরগাছা উপজেলা (ভারপ্রাপ্ত )নির্বাহী অফিসার, জনাব সাধন কুমার বিশ্বাস।নাভারণ সার্কেল সহকারি পুলিশ সুপার (যশোর) জনাব জুয়েল ইমরান।তিনি বলেন, শুধু পুলিশ কে দোশারোপ না করে আসেন আমরা সবাই চেলেন্জ ছুড়ে দিয়ে সমাজ ও দেশ থেকে যাবতীয় অন্যায়কে রুখে দিয়ে মাথা উচু করে দাড়াব ইনশাআল্লাহ।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাক। ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম মুকুল।ঝিকরগাছায় জেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা।ঝিকরগাছা উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা লুবনা তাক্ষী।ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ নিছার আলী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব হিসাবে ছিলেন  বাঁকড়া বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুস সামাদ (দপ্তরী) একত্রিত ভাবে মাদক,সন্ত্রাস ও চাদাবাজি নির্মুল করব,করতে হবে,এটা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব কর্তব্য।অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত নামি দামি শিল্পীদের নিয়ে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জানুয়ারি ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর