April 7, 2026, 5:13 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বকশিগঞ্জ যদুরচর দাখিল মাদরাসা চলছে দুই সুপারের মনগড়াভাবে

সাইফুল ইসলাম ঃ

mostbet

জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার যদুরচর দাখিল মাদরাসার সুপার ও সহকারী সুপারের মোকদ্দমায় পড়ালেখায় বিপর্যয় সহ নানান অনিয়মে চলছে পাঠদান।
সরেজমিনে দেখাগেছে, ১৮ জানুয়ারি শনিবার, দুপুর গড়াতেই ছুটির ঘন্টা বাজিয়ে অধিকাংশ শিক্ষক সহ সমস্ত শিক্ষার্থী লাপাত্তা। সহকারী সুপার মাওলানা মোঃ সোলায়মান হক দীর্ঘ ১৯ দিন যাবত অনুপস্থিত। সহকারী সুপার সোলায়মান হক সাক্ষাতে জানিয়েছেন সুপারের সাথে ফোনে ছুটির আবেদন করেছেন। মাদরাসাটির মোট স্টাফ ১৪ জনের স্থলে সুপার ও সহকারী সুপার সহ ৭ জনই অনুপস্থিত। জানা যায় সুপার নিয়োগ নিয়ে সহকারী সুপারের মোকদ্দমা চলছে দীর্ঘদিন যাবত। গত জেডিসি পরীক্ষায় ৭০ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৪৫ জন। এ ব্যাপারে মাদরাসা সুপার মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহকারী সুপারের অনুপস্থিতির বিষয় স্বীকার করে বলেন তিনি ৩ দিনের নৈবিত্তিক ছুটি দিতে পারবে, এর বেশি হলে সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেখবেন। ম্যানেজিং কমিটির সভাপতি ইউসুফ আলীকে মাদরাসার অনিয়মের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন মাদরাসাটিতে শিক্ষক দলাদলীর দরুণ বর্তমানে শিক্ষার পরিবেশ বিঘ্ন আশা করি অচিরেই শিক্ষার পরিবেশ ফিরে আসবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেনকে বিষয়গুলো নিয়ে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। কর্তৃপক্ষের সু-নজর না দিলে প্রতিষ্ঠানটির শিক্ষার বিপর্যয় ঘটবে দাবী অভিজ্ঞমহলের।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর