এ এস এম রিজোয়ান নোয়াখালী থেকেঃ
সোনাইমুড়ী চাটখিল ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের সানারবাগ শহীদ মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল আমিন সাহেবের সংবর্ধনা অনুষ্ঠান ১৭ জানুয়ারী শুক্রবার বেলা সাড়ে ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য জননেতা এইচ এম ইব্রাহিম, তিনি বলেন গুনি জনের যে সমাজে কদর নেই সেখানে গুনীজন জন্মায়না। শিক্ষা হচ্ছে মানুষের মোলিক অধিকার তাই জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে কোটি কোটি বই তুলে দিয়েছেন। তিনি মুজিব বর্ষ উপলক্ষে শিশু শিক্ষার্থীদের স্কুল বেগ ও ড্রেস তৈরীর জন্য বিশেষ উপহার হিসেবে নগদ টাকা প্রদানের ও ঘোষনা দিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ফ.ম বাবুল (বাবু)। জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কিং মোজাম্মেল হোসেন। বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা। সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান নেতা সুলতান আহমেদ। ১০ নং আমিশাপাড়া ইউ পি চেয়ারম্যান আলমগীর হোসেন ভুঁইয়া। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল। মাননীয় এমপি বিদ্যালয়টি চার তলা ভবনের প্রতিশ্রুতির ঘোষনা দেন। এর আগে সকালে এমপি আমিশাপাড়া ইউনিয়নের পশ্চিম মানিক্য নগর আবু বকর (রাঃ) নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার মাদ্রাসার শুভ উদ্বোধন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জানুয়ারি ২০২০/ইকবাল