April 7, 2026, 1:29 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জাল সনদে চাকরির নেয়ায় যশোরে দুই পুলিশ সদস্য আটক

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

মুক্তিযোদ্ধার জাল সনদে চাকরির নেয়ার মামলায় দুই পুলিশ সদস্য আটক হয়েছে। গত ১৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার রাতে যশোর কোতয়ালি থানা পুলিশ তাদের আটক করে। পাশাপাশি জালিয়াতির মাধ্যমে কাগজপত্র দিয়ে পুলিশে চাকরি নেয়ার ঘটনা যাচাই বাছাই করার জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে।আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলা পুলিশের কনস্টেবল নম্বর ( নম্বর ৮৭৩) মিনাজ হোসেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার নাউলি গ্রামের আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে। অপরজন খুলনা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ( নম্বর-৬০৫৯) নাসির উদ্দিন। তিনি যশোর সদরের বলরামপুর-মাথাভাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।যশোর কোতয়ালি থানার এসআই মোকলেছুজ্জামান জানিয়েছেন, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে যশোর পুলিশ লাইন মাঠে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হয়। নিয়োগ বিধির ৪ নম্বর কলামে নিয়োগকৃতরা মুক্তিযোদ্ধার সন্তান বলে কাগজপত্র দাখিল করেন। পুলিশের হেডকোয়ার্টারের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া প্রতিবেদনে জানা যায়, তাদের দাখিলকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র ভুয়া। যশোর পুলিশ লাইনের আরওয়াই এম মশিউর রহমান বাদী হয়ে ৩০ জানুয়ারি কোতয়ালি থানায় আলাদা তিনটি মামলা করেন। তদন্ত কর্মকর্তা স্বস্ব কর্মস্থলে ওই মামলার আসামিদের আটকের জন্য পত্র প্রেরণ করেছেন। তারই আলোকে আসামিদের আটকের জন্য নজরবন্দিতে রাখে তাদের ইউনিট গুলো। এক পর্যায় গত বুধবার রাতে সাতক্ষীরা জেলা পুলিশের কনস্টেবল নম্বর ৮৭৩ মিনাজ হোসেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ৬০৫৯ নাসির উদ্দিনকে এদিন বিকেলে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেছেন, জালিয়াতির মাধ্যমে কাগজপত্র দিয়ে চাকরি নেয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুইজনকে তিনদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন ৷

প্রাইভেট ডিটেকটিভ/১৭ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর