April 7, 2026, 4:35 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে দুই কলেজ ছাত্রীকে গনধর্ষনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আব্দুস সামাদ আজাদ,সিলেট প্রতিনিধিঃ

mostbet

কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুই কলেজ ছাত্রীকে গনধর্ষনের প্রতিবাদে
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
১৬ জানুয়ারি ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার  দূপুরে শহরের চৌমুহনা এলাকায় সুবিনয় রায় শোভনের সভাপতিত্বে ও মারুফ হোসেনের পরিচালনায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জাবেদ ভুঁইয়া, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব, ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াসহ অন্যন্যরা।
এসময় বক্তারা বলেন দেশের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ও বিচারহীনতার কারণেই ধর্ষণ বেড়ে গেছে। বার বার নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তারা ফেষ্টুনে বিভিন্ন দাবী উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য যে, মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) বিকেলের দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এসে একটি সিএনজি চালিত অটো রিকশায় কলেজ ছাত্রী (১৮) ও তার বান্ধবী (২০) উঠেন। কিছুক্ষণ পর যাত্রী বেশে চারজন ছেলে সিএনজি অটোরিক্সাতে ওঠে। তখন তারা চালককে সিএনজি ঘুরিয়ে নিতে নির্দেশ দেয়। চালক তাদের কথামত গাড়ি নিয়ে চলে। ওই চারজন গাড়ির পর্দা টেনে দুই বান্ধবীর হাত ও মুখ বেঁধে ফেলে স্টেডিয়াম এলাকার পেছনে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মোবাইল, বই ও টাকা ছিনিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে পুলিশকে জানালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ধর্ষিতাদের আত্মীয় স্বজনকে খবর দিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে তাদের ভর্তি করেন। এ বিষয়ে ধর্ষিত কলেজ ছাত্রী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জানুয়ারি ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর