April 7, 2026, 12:21 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক এটিএম আবদুল মতিনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির প্রমাণ মিলেছে,বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক এটিএম আবদুল মতিনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির প্রমাণ মিলেছে,বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন।ছবি: সংগৃহীত

হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক এটিএম আবদুল মতিনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির প্রমাণ মিলেছে।১৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।আবদুল মতিন ২০১৬ সালে উক্ত স্কুলের প্রধানশিক্ষক পদে যোগদান করার পর থেকে বিভিন্নভাবে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন এমন অভিযোগে গত কয়েক মাস ধরে ফেসবুকে লেখা প্রকাশ হয়ে আসছে।বিষয়টি গত ২৩ নভেম্বর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেন। এরপর গত ৬ জানুয়ারি বিদ্যালয়ের ১৬জন শিক্ষক-কর্মচারী (সকল শিক্ষক-কর্মচারী) প্রধানশিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেন।অভিযোগে তারা উল্লেখ করেন, প্রধানশিক্ষক বিভিন্নভাবে বিদ্যালয়ের ১০ লাখ ২১ হাজার ১৭৬ টাকা আত্মসাৎ করেছেন।এবং শিক্ষক- কর্মচারীদের সঙ্গে কারণে-অকারণে সব সময়ই খারাপ আচরণ করছেন। এরপর গত ৯ জানুয়ারি প্রধান শিক্ষক আবদুল মতিনের অপসারণ ও বিচারের দাবিতে রামকৃষ্ণপর গার্লস স্কুল, রামকৃষ্ণপুর কেকে আরকে উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মচারী, এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন।ইউএনও তাপ্তি চাকমা বলেন, তদন্তে প্রধানশিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ মিলেছে। আমরা তদন্ত রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। আর্থিক অনিয়মের ব্যাপারে তদন্ত করতে এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি। প্রধানশিক্ষক আবদুল মতিন বলেন, আমি নির্দোষ, একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের শিকার আমি।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর