April 6, 2026, 12:15 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

গোবিন্দগঞ্জে হত্যা মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

গোবিন্দগঞ্জে হত্যা মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

mostbet

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি


গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এক হত্যাকান্ডের আসামীরা বাদী পক্ষকে মামলা তুলে নেয়ার জন্য নানা ধরণের হুমকীর প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১২টায় প্রেসক্লাব গোবিন্দগঞ্জে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই মামলার বাদী মোঃ তাজুল ইসলাম।
লিখিত বক্তব্য পাঠকালে তাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে গত বছরের ২২ নভেম্বর কাটাবাড়ী গ্রামের গোলজার হোসেনের ছেলে সাদেক হোসেন, ফরিদ উদ্দিন ও কোরবান আলীর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী  আমাকে ও আমার বাবা সহ  ৪/৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক আহত করে। তিনি বলেন, এ সময় আমার বাবা গুরুতর আহত হলে আমাকে সহ সকলকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে আহতদের অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় মারা যায়।
এমতাবস্থায় ২৩ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করি। তাজুল ইসলাম বলেন, মামলার পর থেকে আসামী ও আসামীদের আত্মীয়- স্বজন মামলা তুলে নেয়ার জন্য নানা ধরণের ভয় ভীতি প্রদর্শন করছে।
এমনকি মামলা তুলে না দিলে আমাকেও হত্য করার হুমকি দিচ্ছে। ফলে আমি আমার জীবন নাশের আশংকা সহ নানা ধরণের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আমার জীবনের নিরাপত্তা সহ হুমকীদাতাদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

Share Button

     এ জাতীয় আরো খবর