March 30, 2026, 9:06 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

টাইব্রেকারে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

ছবি-সংগৃহীত

টাইব্রেকারে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ।গতকাল ১২ জানুয়ারি ২০২০ ইং তারিখ রবিবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ৪-১ গোলের জয় পেয়েছে জিনেদিন জিদানের দল।এটি রিয়াল মাদ্রিদের ১১তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা।এই শিরোপা সর্বোচ্চ ১৩ বার জিতেছে বার্সেলোনা।পেনাল্টি শুটআউটে শুরুতেই ধাক্কায় খায় দিয়েগো সিমিওনের দল। সাউল নিগেসের প্রথম শটটি গোলবারে লেগে ফিরে আসলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী দলটি। তাদের দ্বিতীয় শটটিও ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক কোর্তয়া। রিয়াল মাদ্রিদের পক্ষে কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও রামোস প্রত্যেকেই গোল করায় চতুর্থ শটের প্রয়োজন পড়েনি অ্যাতলেটিকো। দলটির পক্ষে তৃতীয় শটে অবশ্য লক্ষ্যভেদ করেছিলেন কিরান ট্রিপিয়ার।এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। পরে অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য থাকে শুরু থেকেই রক্ষণাত্মক খেলা জিদান ও সিমিওনের শিষ্যরা। ভাগ্য পরীক্ষায় অবশ্য কোনো পাত্তাই পেল না অ্যাতলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন জিদান। তার অধীনে ১০ম শিরোপার স্বাদ পেল ইউরোপের সফলতম দলটি।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর