আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
গোয়াইনঘাটের পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার দাসের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।০৯ জানুয়ারি ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৩টায় গোয়াইনঘাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলীর সভাপতিত্বে ও নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সহকারি শিক্ষক নিজাম উদ্দিন, সোহেল আহমদ, পিন্টু চক্রবর্তী, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন, আ. শুকুর, আবুল হাসনাত জুয়েল, আসমুন নাহার, প্রধান শিক্ষক আ. সামাদ, আ. কাদির, প্রধান শিক্ষক তাজ উদ্দিন, মাহবুবুল আলম, নাজমুল হক, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. শহীদ, উপ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ।এসময় শিক্ষক, মুক্তিযোদ্ধা, চিকিৎসক উপজেলার শিক্ষা সচেতনসহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষকরা অনতি বিলম্বে সন্ত্রাসী হামলায় আহত পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যাল য়ের প্রধান শিক্ষক মনোরঞ্জনের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও উক্ত শিক্ষকের উপর সন্ত্রাসীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।মানববন্ধন শেষে বিক্ষুব্ধ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।