April 13, 2026, 9:10 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

এবার হলিউডে ক্যাটরিনা

এবার হলিউডে ক্যাটরিনা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

 

এবার হলিউডে পা রাখতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে রয়েছে অভিনেত্রী। সেখানে প্রযোজনা প্রতিষ্ঠানফক্স স্টুডিওস‘-এর সঙ্গে মিটিং করেছেন তিনি। গুঞ্জন উঠেছে, হলিউড অভিনেতা জেরেমি রেনার সঙ্গে নতুন একটি ছবিতে অভিনয় করবেন ক্যাট

মিডডের খবরে বলা হয়, বলিউডের পাশাপাশি হলিউডেও এখন পরিচিত মুখ প্রিয়াংকা চোপড়া দীপিকা পাড়ুকোন।কোয়ান্টিকোটিভি সিরিজের মাধ্যমে আগেই নিজেকে চিনিয়েছেন প্রিয়াংকা। ছাড়া মুক্তি পেয়েছে তার সিনেমা বেওয়াচ। পাশাপাশি অ্যা কিড লাইক জ্যাক ইজন্ট ইট রোমান্টিক নামের দুটি হলিউডের সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। আর বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছে ভিন ডিজেলের সঙ্গে দীপিকার এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটি। দুই অভিনেত্রীর পথ অনুসরণ করেই এবার হলিউডে পাড়ি জমাচ্ছেন ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয়, ক্যাটরিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জেরেমি রেনার। ক্যাটরিনাই একমাত্র বলিউড অভিনেত্রী, যাকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন। এরপর থেকেই মূলত ক্যাটরিনার হলিউডে পাড়ি জমানোর গুঞ্জন চাউর হয়েছে

বর্তমানে শাহরম্নখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং করছেন ক্যাটরিনা। কয়েকদিন আগে সালমান খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শেষ করেছেন। ছাড়া আমির খানের থাগস অব হিন্দুস্ত্মান সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে

Share Button

     এ জাতীয় আরো খবর