কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষানুরাগী জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানালেন ফরিদ পুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।৭ জানুয়ারি ২০২০ ইং তারিখ মঙ্গলবার সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বাজার সংলগ্ন কুন্ডুবাড়িতে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের এক উঠান বৈঠকে এ আহবানজানান তিনি।বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে দুই শতাধিক মা অংশগ্রহণ করে।প্রধান অতিথির বক্তব্যে ঝোটন চন্দ বলেন, “শিক্ষাই একটি জাতিকে সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। কোনভাবেই শিক্ষা থেকে শিশুদের বিচ্ছিন্ন করা যাবে না।শিশুর পড়ালেখার ব্যাপারে মা’দের আলাদা ভূমিকা রয়েছে। তাই শিশুদের পড়ালেখার ব্যাপারে খোঁজ খবর নেওয়াসহ তাদের প্রতি যত্নশীল হতে হবে।”এসময় অভিভাবকদের নানা সমস্যার কথা শোনেন তিনি এবং কয়েকজন অসমর্থ্যবান অভিভাবককে তাদের সন্তানদের পড়ালেখা চালিয়ে যেতে সাহার্য্যরে আশ্বাস দেন তিনি। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার শিকদার প্রমূখ।এছাড়াও চতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থী ও শিক্ষকদের খোঁজ খবর নেন তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/০৭ জানুয়ারি ২০২০/ইকবাল