April 9, 2026, 3:20 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে ‘মিট দ্যা ইউএনও’ অনুষ্ঠিত ও শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

mostbet

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল ‘মিট দ্যা ইউএনও’।০৪ জানুয়ারি ২০২০ ইং তারিখ শনিবার  বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ এর উদ্যোগে নিজ কার্য্যালয়ে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্যা ইউএনও’তে শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন তিনি। এছাড়া সকাল ১০টায় বোয়ালমারী জর্জ একাডেমী শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ এর উদ্যোগে ওই দিন বেলা ১১টায় নিজ কার্য্যালয়ে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্যা ইউএনও’তে শিক্ষার্থী দের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন ইউএনও ঝোটন চন্দ।শিক্ষার্থীদের নানা সমস্যা, উত্তরণে করণীয় প্রসঙ্গে দিকনির্দেশনা দেন তিনি। এসময় তিনি বলেন, ‘সমৃদ্ধিশীল বাংলাদেশ গঠনে ইতিহাস, তথ্য প্রযুক্তি ও বাস্তবমুখী শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করতে হবে।’ শিক্ষার্থীদের নানা সমস্যা মনোযোগ সহকারে শোনেন ও সমাধনে আশ্বাস প্রদান করেন ও তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন প্রমূখ। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে মিট দ্যা ইউএনও অনুষ্ঠান করা হবে বলে ইউএনও ঝোটন চন্দ জানান।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর