April 10, 2026, 10:10 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

চৌদ্দগ্রামে দুই শতাধিক সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শতাধিক সুবিধা বঞ্চিত শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা বিতরণ করেছে জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ট্রাস্ট। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ মাসুদ রানা। ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জানে আলম ভুঁইয়ার সভাপতিত্বে ও সিএইচসিপি মীর হোসেন ভুঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্লাহ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল, মানবকল্যাণ ট্রাস্টের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড মেম্বার, প্রবাসী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু প্রবাসীদেরকে গরীব ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান।

প্রাইভেট ডিটেকটিভ/০৩ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর