April 13, 2026, 6:34 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মোরেলগঞ্জে বই উৎসব নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মাতোয়ারা ৭৪ হাজার শিক্ষাথী

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :

mostbet

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও নতুন বছরের প্রথম দিনে একযোগে বই উৎসব পালিত হয়েছে। নতুন বছর ২০২০ সালের প্রথম দিনে নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মাতোয়ারা মোরেলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ৭৪ হাজার শিক্ষার্থী।১জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার সকাল ১০টায় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বই উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।অপরদিকে পৌরসভার শিশু শিক্ষার অনন্য প্রতিষ্ঠান এস.এ ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমী ও মনোয়ারা বেগম মহিলা মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন মোরেলগঞ্জ পৌরসভার মেয়র ও প্রতিষ্ঠানের সভাপতি এ্যাডভোকেট মো. মনিরুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর মোরেলগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম। প্রতিষ্ঠান প্রধান মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষি কা ও শিক্ষার্থীবৃন্দ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান জানান, এবারে এবাতেদায়ী,স্বতন্ত্র ও সংযুক্ত শাখায় ১০ হাজার ১শ’ ১০ শিক্ষার্থী ৭২ হাজার ৯শ’ ৮০ কপি পাঠ্যবই। দাখিল মাদ্রাসা শাখায় ১১ হাজার ৪শ’ শিক্ষার্থী ১ লাখ ৬৫ হাজার ১শ’, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্তরে ১৯ হাজার ৫শ’ ৩৬ শিক্ষার্থী ২ লাখ ৭৫ হাজার ২০৮ ও ভোকেশনাল শাখায় ৬শ’ শিক্ষার্থীর মাঝে ১১হাজার ৬শ’ পাঠ্য বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান জানান, প্রাথমিক স্তরে ৩শ’ ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি ১১টি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ১৩১ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ১ লাখ ৪৮হাজার ৫৩৪ কপি নতুন পাঠ্য বই।মোরেলগঞ্জ পৌরসভাসহ গোটা উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক,  নিম্নমাধ্যমিক ও দাখিল এবতেদায়ী স্তর মিলিয়ে সর্বমোট ৫শ’ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ হাজার শিক্ষাথীর হাতে তুলে দেয়া হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩শ’ ২২ কপি নতুন পাঠ্য বই।

প্রাইভেট ডিটেকটিভ/০১জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর