জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশ করেছে।আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার, উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে প্রকাশ, ১৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৪২২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪ হাজার ৭০ জন। তন্মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ হাজার ৯১৬ জনের মাঝে কৃতকার্য হয়েছে ৩ হাজার ৬২০ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৩৪ জন। বালক পাসের হার শতকরা ৯৩.৭০ ও বালিকা পাসের হার শতকরা ৯১.৩৯ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫০৬ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৪৫০। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭ জন। বালক পাসের হার শতকরা ৮৯.২৭, বালিকা পাসের হার শতকরা ৮৮.৫৭ ভাগ। ফলাফল প্রকাশ করেছেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারঃ) স্বর্ণজিৎ দেব, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ সেলিম রেজা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সারওয়ার জাহান উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ ডিসেম্বর ২০১৯/ইকবাল