April 10, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সুদানের একটি আদালত, ৩ জনের জেল

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

রায়ের সময় আদালতের বাইরে অনেকে আল খায়েরের ছবি ধরে দাঁড়িয়ে থাকেন। ছবি: সংগৃহীত

২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সুদানের একটি আদালত। এছাড়া তিন কর্মকর্তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সুদানে নিরাপত্তা হেফাজতে নির্যাতন করে এক শিক্ষককে হত্যার দায়ে গতকাল ৩০ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ সোমবার দেশটির আদালত এ রায় দেয়।ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের আমলে বিক্ষোভে অংশ নেওয়ায় গত ফেব্রুয়ারিতে শিক্ষক আহমেদ আল খায়েরকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আটক কেন্দ্রে নিয়ে নির্যাতন করা হয়।এতে ওই শিক্ষক মারা যান।বিচারক সাদক আব্দেল রহমান বলেন, জানুয়ারিতে ওই শিক্ষককে গ্রেফতারের পর গোয়েন্দা কর্মকর্তারা তাকে পেটায় ও নির্যাতন চালায়।এতে তিনি মারা যান।আল খায়েরের পরিবারের লোকজন বলেন, প্রথমে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন বিষপ্রয়োগে আল খায়েরের মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তীতে এক তদন্তে তাকে পিটিয়ে মেরে ফেলার তথ্য উঠে আসে।এই রায়ের সময় শত শত মানুষ আদালতের বাইরে জড়ো হয়েছিল। রায়ের পর তাদের অনেকে জাতীয় পতাকা তুলে স্লোগান দেয় ও আল খায়েরের ছবি ধরে থাকেন।সুদানে এই প্রথম সরকার বিরোধী আন্দোলনকারীদের নির্যাতনের কারণে কাউকে শাস্তি দেওয়া হলো। গত এপ্রিলে ওমর আল বশির পদত্যাগে বাধ্য হন। বিবিসি, আল জাজিরা।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর