-
- শিক্ষা, সারাদেশে
- গোয়াইনঘাটে উদ্যমী ছাত্র সংঘের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় December, 29, 2019, 2:49 pm
- 245 বার পড়া হয়েছে
আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের উদ্যোগে পুকাশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গত ২৮ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায়- বিজয়ের ৪৮ বছর উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও মেধা অন্মেষণ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি তানজিল হুসেনের সভাপতিত্বে এবং মারজান আহমেদ জুনেলের পরিচালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গেলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাংবাদিক আব্দুল মালিক, সাইফুল আলম আবুল, মুহাঃ আব্দুল্লাহ, রাসেল আহমদ, তুহিন আহমেদ, রুহুল আমিন, রায়হান তাজিন, মাওলানা দেলোয়ার হোসেন, সিরাজ মেম্বার, জনী আহমেদ, আলীম উদ্দিন প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর