April 10, 2026, 7:34 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

কলাপাড়ায় ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র মূল্যায়ন করলেন ইউএনও

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরী, পরীক্ষা গ্রহন ও উত্তর পত্র মূল্যায়ন করলেন ইউএনও মো: মুনিবুর রহমান। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১০০ নম্বরের এ ভর্তি পরীক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব ভেন্যুতে অনুষ্ঠিত হয়। জানা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ইউএনও ও তার টিম ওয়ার্কের তত্ত্বাবধানে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তিনশ চব্বিশ জন শির্ক্ষীর মধ্যে তিনশ এক জন শিক্ষার্থী অংশগ্রহন করে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি মো: মুনিবুর রহমান নিজে উপস্থিত থেকে এ পরীক্ষা তদারকি করেন। সিসি ক্যামেরার আওতায় বিদ্যালয়ের আটটি কক্ষে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৮ জন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি কক্ষে একজন সরকারী কর্মকর্তা দায়িত্ব পালন করেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন খলিফা প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি মো: মুনিবুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। উত্তর পত্র মূল্যায়ন শেষে শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফল উপজেলা প্রশাসনের ওয়েব পোর্টাল, নোটিশ বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানটির নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে বলে জানান তিনি।এর আগে গোপনীয়তার মধ্যে বৃহস্পতিবার তার নিজ কক্ষে প্রশ্নপত্র তৈরী করেন ইউএনও। নিজ জিম্মায় রেখে শুক্রবার সকালে পরীক্ষার কক্ষে তা সরবরাহ করেন ইউএনও।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর