-
- শিক্ষা, সারাদেশে
- বিজ্ঞান আন্দোলন মঞ্চ রংপুর জেলা শাখা বছরের শেষ বিস্ময়কর সূর্য গ্রহণ পর্যবেক্ষণ
- আপডেট সময় December, 26, 2019, 4:52 pm
- 240 বার পড়া হয়েছে
আবুল হোসেন বাবলু,বিশেষ প্রতিনিধি রংপুরঃ
বিজ্ঞান আন্দোলন মঞ্চ, সারাদেশের অংশ হিসেবে রংপুর জেলার উদ্যোগে ২৬ ডিসেম্বর সকাল ৯টা-১২টা পর্যন্ত প্রেসক্লাবের ছাদে সূর্য গ্রহণ “রিং অব ফায়ার” পর্যবেক্ষন ক্যাম্পের আয়োজন করা হয়। পর্যবেক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার।মহাকাশ ও মহাজাগতিক ঘটনা নিয়ে আলোকপাত করেন প্রধান আলোচক সৈয়দপুর সরকারী কলেজের প্রভাষক আব্দুস সালাম ও সংগঠনের উপদেষ্টা প্রভাষক অমল কুমার সরকার। এসময় পর্যবেক্ষন ক্যাম্পে উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা বাসদ জেলা আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব কমরেড মমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক মৌসুমী আক্তার মৌ। বক্তাগণ বিজ্ঞানমনষ্ক, যুক্তিবাদী মনন কাঠামো গড়নে বিজ্ঞান আন্দোলন মঞ্চকে আরও গতিশীল হওয়ার আশা ব্যক্ত করেন এবং সকল ছাত্র-ছাত্রী শিশু কিশোরদের বিজ্ঞান আন্দোলন মঞ্চে যুক্ত হওয়ার আহবান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর