March 25, 2026, 10:55 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মাদরাসা শিক্ষাই জাতীয় শিক্ষা; শায়খুল হাদীস ওবায়দুল্লাহ ফারুক

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনে ২৫ ডিসেম্বর (বুধবার) প্রথম দিনের ২য় অধিবেশনে ঢাকা বারিধারা মাদরাসার শায়খুল হাদীস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জননেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন- মাদরাসা শিক্ষা হলো জাতীয় শিক্ষা এবং সু শিক্ষার মূল কেন্দ্র। যে এ শিক্ষাকে কুলশিত করতে চায়, সে নিশ্চয় কোনো মানুষ নয়,সে চতুষ্পদ প্রাণী। জেনারেল শিক্ষা জাতীয় শিক্ষা হতে পারেনা, কারণ কোনো জাতীর শিক্ষা নয়, এটা সকল ধর্মের মানুষেরা অর্জন করে এবং তা থেকে সাময়িক ফায়দা অর্জন করা যায় কিন্তু স্থায়ী ফায়দা অর্জন করা যায়না। আবার জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জঙ্গি ও সকল নিষিদ্ধ সংগঠক এবং অস্ত্রবাজীরা বের হয়, কিন্তু কিছু মানুষরুপি পশুরা বলে নিষ্পাপ মাদরাসা শিক্ষা থেকে নাকি জঙ্গিদের আড্ডাখানা। এটা তাদের পরিদর্শনের পরও কথিত বুদ্ধিজীবীরা গাজাখুরের মত সেন্সহারা হয়ে বলে। তিনি বলেন মাদরাসা শিক্ষা হলো জাতীয় শিক্ষা, জাতির একাল ও পরকালের ফায়দার জন্য। মাদ্রাসা শিক্ষাঙ্গনের মক্তবের সিলেবাসের তালীমুল ইসলাম থেকে বুখারী সিয়াহ সিত্তাহ পর্যন্ত এ শিক্ষাই দেওয়া হয় যে এটা জায়েজ, ওটা নাযায়েজ, ওটা হারাম মানুষের জন্য অপকারী, এটা জায়েজ মানুষের জন্য উপকারী। এটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষা।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর