April 13, 2026, 8:34 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বোয়ালমারীতে আ’লীগ যুবলীগ নেতার যোগসাজসে সরকারি গাছ কর্তন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

mostbet

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় কুমার নদের পাড়ে সরকারি জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে এলাকার প্রভাশালী মহল। সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাড় থেকে ছোট বড় অনেকগুলো রেইনট্রি গাছ কাটা হচ্ছে। কয়েকটি গাছ কেটে গুড়ি করা হয়েছে। গাছ ক্রেতা ভাটদি গ্রামের মো. মুরাদ খান বলেন, মোট ১৪টি গাছ ৬৪ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে। কাদিরদি এলাকার কয়েকজন নেতা তার নিকট গাছ বিক্রি করেছেন। তিনি তখন উপজেলা যুবলীগের (একাংশ) যুগ্ম আহ্বায়ক এসএম শফিউল্লাহ শাফি, উপজেলা আ’লীগের সদস্য ও বাংলাদেশ হিন্দু মহাজোটের সহসভাপতি সুভাস সাহা, সাত্তার বিশ্বাস, সাতৈর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফারুক মেম্বারের নাম বলেন। মুরাদ খান তাৎক্ষণিক তার ফোন দিয়ে ফারুক মেম্বারকে ধরিয়ে দিলে ফারুক মেম্বার উপজেলা যুবলীগের (একাংশ) যুগ্ম আহ্বায়ক এসএম শফিউল্লাহ শাফির সাথে যোগাযোগ করতে বলেন। উপজেলা যুবলীগের (একাংশ) যুগ্ম আহ্বায়ক এসএম শফিউল্লাহ শাফি জানান, এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মন্দির) জন্য সুভাস সাহাসহ কয়েকজন মিলে গাছ বিক্রি করা হয়েছে। এ গাছ বিক্রির টাকা মসজিদ মন্দিরে ভাগাভাগি করে দেওয়া হবে।উপজেলা আ’লীগের সদস্য ও ব্যবসায়ী সুভাস সাহা সাংবাদিকদের বলেন, ওই জায়গার গাছ তিনি লাগিয়েছিলেন। কুমার নদ খনন কাজ চলছে, সে জন্য নদী পাড়ের অনেক গাছই কাটা পড়ে যাবে। এসএম শফিউল্লাহ শাফি, সাত্তার বিশ্বাস গাছ কাটার বিষয়টি তাঁকে জানিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা দেওয়া হবে বলে তাদের কাছ থেকে জেনেছেন। তবে তিনি গাছ কাটার সাথে কোন অবস্থায়ই জড়িত নন। এ নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। পানি উন্নয়ন বোর্ডে বোয়াল মারী অঞ্চলের উপসহকারী প্রকৌশলী শশাঙ্ক ধর বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। কুমার নদের পাড়ের সব জমি ওয়াপদার নয়। তারপরও লোক পাঠিয়ে খোঁজ নিবেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, তিনি জরুরী কাজে ঢাকা অবস্থান করছেন খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর