ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ
শার্শায় ৪৭ জন প্রতিবন্দ্বি শিশুদের মাঝে কম্বল বিতরন করলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।সোমবার সকাল ১১টায় শার্শার নাভারন প্রতিবন্দ্বি স্কুলের ৪৭জন ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ মোরাদ হোসেন, ইউপি সদস্য নাসিম রেজা পিন্টু প্রমুখ।এদিকে, এদিন দুপুর সাড়ে ১২টায় শার্শা গিলাপোল গ্রামের গুচ্ছ পল্লীতে ৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হক ও সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ ডিসেম্বর ২০১৯/ইকবাল