April 13, 2026, 8:43 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজশাহী মহানগরীর টিটিসি’র মোড়ে সেলুন পাঠাগারের ২৬ তম শাখার শুভ উদ্বোধন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

২২ ডিসেম্বর ২০১৯ ইং রোববার বিকালে রাজশাহী নগরীর সপুরা টিটিসি’র মোড়ে

দিল হেয়ার ড্রেসারে পরীক্ষামূলক উদ্বোধন হলো সেলুন পাঠাগারের ২৬তম শাখার। কেন্দ্রীয় কিশোর পাঠাগার রাজশাহীর উদ্যোগে ও কবি এম আমজাদ আলী স্মৃতি পরিষদের সহযোগিতায় সেলুন পাঠাগারের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো: হাসনাত কবীর। কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেলুন পাঠাগারের উদ্যোক্তা সোহাগ আলীর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কবি এম আমজাদ আলী স্মৃতি পরিষদের সহ সভাপতি সালে মোহাম্মদ তপন, থ্রী ষ্টার ওপেন স্কাউট রাজশাহীর সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্টার সালেহ হামিম টুটুল, খাজা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউন আহসান খোকা, প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম, কেন্দ্রীয় কিশোর পাঠাগার কোষাধ্যক্ষ আব্দুল খলেক, দিল হেয়ার ড্রেসারের মালিক দিন মোহাম্মদ।এ বিষয়ে সেলুন ভিত্তিক বইপড়া কর্মসূচির উদ্যোক্তা কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলী জানান, রাজশাহী মহানগরীতে ৩০টি ওয়ার্ডে ৩শ পাঠাগার করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। কারণ কর্মব্যস্থতার মধ্যে সবার গণগ্রন্থাগারে গিয়ে বইপড়ার সময় হচ্ছেনা। তাই হাতের বইপড়ার ব্যবস্থা করতে চাই। তিনি আরো জানায় সেলুন ভিত্তিক পাঠাগার এটাই দেশের প্রথম, কারণ এর আগে কেউ একসাথে তিনশত সেলুন ভিত্তিক পাঠাগার করার উদ্যোগ নেইনি। কেন্দ্রীয় কিশোর পাঠাগারই প্রথম এই পদক্ষেপ গ্রহণ করেন যা রাজশাহী মহানগরী থেকে কার্যক্রম  শুরু হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর