March 23, 2026, 10:44 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সোহরাওয়ার্দী না পেয়ে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

সোহরাওয়ার্দী না পেয়ে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির আবেদনে সাড়া না পেয়ে বিকল্প হিসেবে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে সিটি করপোরেশন ও পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই, সরকার বিএনপির গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাবে। সমাবেশের অনুমতি দিয়ে বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দেবে। যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়া হয়, তাহলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারির সমাবেশের অনুমতির জন্য আহ্বান জানাচ্ছি। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলো বিএনপি। সেখানে সমাবেশের অনুমতি এখনো পায়নি দলটি। উল্টো গণমাধ্যম মারফত বিএনপি জানতে পেরেছে, ওই দিন অন্য একটি দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেলে সেখানেই সমাবেশ করতে চায় বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত যদি সোহরাওয়ার্দীতে অনুমতি না দেওয়া হয় তাই বিকল্প হিসেবে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে রাখলো দলটি।

Share Button

     এ জাতীয় আরো খবর