রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহী সরকারী ল্যাবরেটরী হাই স্কুলের দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান গতকাল ২০শে ডিসেম্বর শুক্রবার শুরু হয়েছে। শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী নগরীতে বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ল্যাবরেটরী স্কুলে গিয়ে শেষ হয়। এই সুবর্ণ জয়ন্তী আয়োজন করতে ল্যাবরেটরী স্কুলের ৭৫ ব্যাচের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করেছেন বলে জানিয়েছেন ওই ব্যাচের ছাত্র প্রকৌশলী শামসুল আলম।তিনি বলেন, স্যুভেনির প্রকাশনা ও অনুষ্ঠান ব্যাবস্থাপনায় এ ব্যাচের ছাত্ররাই অনন্য ভুমিকা পালন করেন। যার ফলে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সফল ভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।
প্রাইভেট ডিটেকটিভ/২১ ডিসেম্বর ২০১৯/ইকবাল