March 23, 2026, 10:44 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না: নাসিম

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না: নাসিম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোন সংলাপ হবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়ে। এ নিয়ে সংলাপের কিছু নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত সরকারি এ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। ২০১৬-১৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের টাকায় কেনা ৯৮টি এ্যাম্বুলেন্সের মধ্যে ৮১টি এ্যাম্বুলেন্স এ সময় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিতরণ করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘এতো সংলাপ সংলাপ করেন কেন। এখানে সংলাপের কি হলো। সংলাপের কথা ভুলে যান। নির্বচান হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার সেখানে সহায়তা করবে মাত্র। তাই সংলাপ ভুলে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিন।’

তিনি বলেন, মনে রাখবেন কোন সংলাপ হবে না। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দিয়েছে তাদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ্যাম্বুলেন্স গুলো নতুন বছরে দেশবাসীকে শেখ হাসিনার উপহার। দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে এই এ্যাম্বুলেন্স বিতরণ করা হলো। অতীতেও এ্যাম্বুলেন্স দেয়া হয়েছে, ভবিষ্যতেও দেয়া হবে।

তিনি বলেন, অনেক সীমাবদ্ধতা নিয়ে আমরা সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেয়ার চেষ্টা করছি। নতুন এ্যাম্বুলেন্সগুলো যেন কোন ভাবেই অবহলোর কারণে নষ্ট না হয়ে যায়। ডাক্তার ও স্থানীয় রাজনৈতিক নেতারা যেন এটা ব্যক্তিগত কাজে ব্যবহার না করেন সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, রোগীদের জন্য প্রদত্ত এ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার করা অপরাধ।

এসময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সংসদ সদস্য মকবুল হোসেন, উষাতন তালুকদার, খন্দকার আবদুল বাতেন, হাবিবে মিল্লাত, জাহিদ আহসান রাসেল, নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে এ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর