April 6, 2026, 1:52 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আশুলিয়ায় ‘নারী ছিনতাইকারী চক্রের’ ৭ সদস্য আটক

আশুলিয়ায় ‘নারী ছিনতাইকারী চক্রের’ ৭ সদস্য আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভারের আশুলিয়া থেকে নারী ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে সাত জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয় বলে আশুলিয়া থানার এসআই লোকমান হোসেন জানান।

এরা হলেন- ফুলচান বেগম, জুলেখা বেগম, হানু বেগম, তাসলিমা বেগম, আজুফা আক্তার, শারমিন আক্তার ও শামসুরনাহার। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

এসআই লোকমান বলেন, মনিকা বেগম নামে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের খবর পেয়ে নবীনগর বাসস্ট্যান্ড থেকে সন্দেহভাজন সাত নারী ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে এই চক্রটি কৌশলে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মনিকা বেগম বলেন, সকালে দুই বছরের শিশুকে নিয়ে নবীনগর থেকে গাজীপুরে যাওয়ার জন্য একটি লোকাল বাসে উঠি।সিট না পেয়ে দাঁড়িয়ে থাকি।

কিছুক্ষণ পর ভিড়ের মধ্যে হঠাৎ ৭-৮ জন নারী ঘিরে ধরে। এর মধ্যে বুঝতে পারি আমার ও আমার মেয়ের গলার সোনার চেইন নেই। ঘটনাটি তাৎক্ষনিক আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ সাতজনকে আটক করে বলে জানান মনিকা।

Share Button

     এ জাতীয় আরো খবর