April 12, 2026, 11:11 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিষ্কৃত তথ্যাদি উপস্থাপন করার সুযোগ পাচ্ছে-এমপি শেখ আফিল উদ্দিন

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, বর্তমান

সরকার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা প্রভাব বিস্তার করে। এতে করে আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা পরবর্তীতে একজন বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়। সারাবিশ্বে বিজ্ঞানী তৈরিতে এ ধরনের আয়োজন ও প্রতিযোগিতামূলক বিজ্ঞান মেলা হয়ে থাকে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার প্রতিবছর দেশব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির মেলার আয়োজন করে আসছে। এতে করে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিষ্কৃত তথ্যাদি উপস্থাপন করার সুযোগ পাচ্ছে।বুধবার সকাল সাড়ে ১১টার সময় এক বর্ণাঢ্য র‌্যালী শেষে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। উদ্বোধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমী মঞ্চে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।উক্ত মেলায় ২৫টি স্টল নিয়ে তিন স্তরের ব্যক্তি প্রতিষ্ঠান মেলায় নিজেদের তৈরী বিভিন্ন প্রদর্শনী তুলে ধরেন।অনূষ্ঠান শেষে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন মেলার ২৫টি স্টল ঘুরে দেখেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর